জাতীয় ফিচার

২৫ জানুয়ারি থেকে পল্লবীতে থামবে মেট্রোরেল

আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানিয়েছেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

আজ সোমবার (৯ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান ।

ডিএমটিসিএল  পরিচালনা পর্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী ২৫ জানুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের পল্লবী স্টেশন। এর মধ্যদিয়ে ১২ কিলোমিটার পথে চালু হওয়া মেট্রোর ৯টি স্টেশনের তিনটি চালু হচ্ছে। এর পরপরই খুলে দেয়া হবে মিরপুর-১০ স্টেশনটিও। ধারাবাহিকভাবে ২৬ মার্চের পর বাদবাকি স্টেশন খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

এম এন সিদ্দিক বলেন, মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

তিনি বলেন, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত দিনে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন।]

আরও পড়ুনঃ প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র